ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১০:১৪ এএম

কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লার চালানে বিপুল পরিমাণ মাটিমিশ্রিত থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রচুর পরিমাণে মাটি মিশে থাকায় কয়লা খালাসের সময় দফায় দফায় জাহাজের কনভেয়র বেল্ট ছিঁড়ে যায়। ফলে খালাস বন্ধ করে গত শুক্রবার জাহাজটিকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ভারতীয় সরবরাহকারী মাটিমিশ্রিত অবশিষ্ট কয়লা খালাস করার জন্য বিভিন্ন মহলে ধরনা দিচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে দুয়েক দিনের মধ্যে মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারতীয় সরবরাহকারীর সঙ্গে চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া থেকে উচ্চমানের কয়লা সরবরাহ করার কথা থাকলেও পাঠানো হয়েছে মাটিমিশ্রিত নিম্নমানের কয়লা। এই কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা দূরে থাক, জাহাজ থেকে খালাস করাও সম্ভব নয়। মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, কয়লাগুলো গ্রহণ না করায় বন্দর কর্তৃপক্ষ জাহাজটি চ্যানেলের বাইরে পাঠিয়ে দিয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রায় ১ হাজার কোটি টাকা মূল্যের ৬৩ হাজার টন কয়লা নিয়ে গত ১৭মার্চ এমভি ওরিয়েন্ট অর্কিড নামের সিংগাপুরের পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ী চ্যানেলে প্রবেশ করে।

কয়লা খালাস শুরু করার পর দেখা যায়, এতে কয়লার চেয়ে মাটির পরিমাণ বেশি। বারবার আনলোডিং কনভেয়ার বেল্ট নষ্ট হওয়ায় গতকাল পর্যন্ত ২২ হাজার ৩৫০ টন কয়লা আনলোড করা গেছে। এক পর্যায়ে খালাস বন্ধ করে দিয়ে ৪০ হাজার ৬৫০ টন কয়লাসহ জাহাজটিকে বহির্নোঙরে পাঠানো হয়।

চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা জানান, জাহাজটিতে কয়লার চেয়ে মাটির পরিমাণ বেশি। তাই বারবার বেল্ট নষ্ট হয়ে যাচ্ছিল। আমরা খালাস কার্যক্রম বন্ধ করে জাহাজটিকে চ্যানেলের বাইরে পাঠিয়ে দিয়েছি

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...