ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/১১/২০২৩ ৯:১৯ এএম

কক্সবাজারের মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে আসা একটি জাহাজ। এ নিয়ে কেন্দ্রটির জন্য কয়লাবাহী ১১টি জাহাজ এলো।

রোববার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ‘মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ। কেন্দ্রটির জন্য কয়লাবাহী প্রথম জাহাজটি এসেছিল গত ২৫ এপ্রিল।

আবুল কালাম আজাদ জানান, ১ নভেম্বর ইন্দোনেশিয়ার একটি সমুদ্রবন্দর থেকে ৬৫ হাজার মেট্রিক টন কয়লাবাহী জাহাজটি মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়।

জাহাজটি শনিবার রাতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন সাগরে পৌঁছায়। রোববার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভেড়ে। দুপুরের পর জাহাজ থেকে কয়লা নামানো হয়। জাহাজের সমস্ত কয়লা নামাতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

প্রকল্প পরিচালক জানান, আগে থেকে কেন্দ্রে দুই লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি ইউনিট আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষামূলক চালু হওয়া প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কোনো ধরনের ত্রুটি দেখা না দিলে চালু হওয়া প্রথম ইউনিটে দৈনিক পাঁচ হাজার মেট্রিক টন কয়লা লাগবে। ত্রুটি দেখা দিলে উৎপাদনে কাঁচামালের চাহিদা কিছুটা বাড়ে।

আবুল কালাম আজাদ বলেন, নতুন করে আসা ৬৫ হাজার মেট্রিক টনসহ কেন্দ্রটিতে মজুদ কয়লার পরিমাণ ২ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। সেই হিসাবে ৫৩ দিনের কয়লা মজুদ আছে।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...