প্রকাশিত: ০৫/০২/২০১৭ ৯:৩০ পিএম , আপডেট: ০৫/০২/২০১৭ ৯:৩১ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
রামু উপজেলায় ঝুড়ি মাথায় নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে অংশ নিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জনসাধারণ, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণের এ উদ্যোগ বাংলাদেশের সংসদ সদস্যদের জন্য দৃষ্টান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

জানা গেছে, রোববার (৫ জানুয়ারী) সকালে সাইমুম সরওয়ার কমল এমপি নিজেই সবাইকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে রামু উপজেলার রাজারকুলে দুই হাজার ফিট লম্বা হযরত মাওলানা আমান উল্লাহ সড়কের মাটি ভরাট কাজ শুরু করেন। এর আগে সড়কটি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হযরত মাওলানা আমান উল্লাহ’র নামে নামকরণ করে ফলক উম্মোচন করেন এমপি কমল। রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা, মাছুমিয়া মাদ্রাসা ও মনসুর আলী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরাও এ কাজে অংশ নেয়।

সাইমুম সরওয়ার কমল এমপি মাটির ঝুড়ি মাথায় নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এর পর থেকে সংসদ সদস্যের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভিন্নজন তাদের নিজস্ব ফেসবুক থেকে পোষ্ট দেওয়া শুরু করে।

যমুনা টেলিভিশনের স্টাফ রিপার্টার সাংবাদিক ইমরুল কায়েস লিখেছেন, কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও স্যালুট। আপনার মত দেশের সকল সংসদ সদস্য যদি এভাবে কাজে নেমে পড়েন তাহলে বাংলাদেশের চেহারা এক বছরেই পাল্টে যাবে। জনগণকে সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। সাফল্য আসবেই।

এ মহৎ কাজে অংশ নেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক, জেলা প্রজন্মলীগের জেলা সভাপতি আবু, মৎসজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, সাংসদের ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, মাদ্রাসা শিক্ষক ও লেখক হাফেজ মুহাম্মদ মঞ্জুর আলম প্রমূখ।

আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি জানান, প্রত্যেক মানুষকে সাধ্যমত সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। এখানে আমি একা কিছু করিনি। আমরা সবাই মিলে-মিশে দেশটাকে এগিয়ে নিতে চাই। রাজারকুলের মানুষ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণে অংশ নেওয়ার মধ্য দিয়ে। এখান থেকেই শিক্ষা নিয়ে সমাজ এগিয়ে যাবে। ১৫ দিনের মধ্যে রাজারকুল হযরত মাওলানা আমান উল্লাহ সড়কের নির্মাণ কাজ শেষ হবে- বলেন এমপি কমল।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer