প্রকাশিত: ০৮/১২/২০১৯ ১০:৫২ এএম

কক্সবাজারের বঙ্গোপসাগরে গভীর সমুদ্র এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ৯টায় কক্সবাজারের গভীর সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়।

ইয়াবাসহ আটকরা হলো: চট্টগ্রামের পটিয়ার সরদারপাড়া মনসুপবাজার এলাকার সৈয়দ আমিন (৩২) ও জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক খায়রুল আমিন (৫০)।

র‌্যাব-১৫ কক্সবাজারের রামু ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান: গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী মায়ানমার মাউংগু দ্বীপ হতে একটি মাছ ধরার ট্রলার ইয়াবার একটি বড় চালান নিয়ে সাগরপথে ভোলা হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ইয়াবাসহ ২ জন ইয়াবা কারবারীকে আটক করা হয়। ইয়াবাসহ আটক ২ জনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer