প্রকাশিত: ০৬/০৭/২০১৮ ৩:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৫ এএম
ফাইল ছবি
ফাইল ছবি

ডেস্ক নিউজঃ দুই বছর ধরে ইয়াবার ব্যবসা চালিয়ে গেলেও আগে কখনো ধরা পড়েননি নুরুজ্জামান ও শফিকুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানের মধ্যেও তাঁদের ব্যবসা চলছিল। সবশেষ তাঁরা কক্সবাজারের টেকনাফ থেকে মাছের গাড়িতে করে ঢাকায় ইয়াবা এনেছিলেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় র‍্যাব-১-এর একটি দল এই দুজনকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাড়িতে গতকাল দুপুরে অভিযান চালায়। সেখানে বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ নুরুজ্জামান (৩৪) ও শফিকুলকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে ২৭ হাজার ৫০০ ইয়াবা বড়ি পাওয়া গেছে।

র‍্যাব-১-এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, নুরুজ্জামান ও শফিকুল কক্সবাজারের টেকনাফের সীমান্ত থেকে ইয়াবা আনতেন। সেখান থেকে ঢাকায় আনার পর খুচরা বিক্রেতাদের কাছে ইয়াবা বিক্রি করতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে এবার তাঁরা মাছের গাড়িতে করে বৈদ্যুতিক তারের চ্যানেলের ভেতরে ইয়াবার চালান ঢাকায় এনেছিলেন।

র‍্যাবের ভাষ্য, নুরুজ্জামান ও শফিকুল জানিয়েছেন, তাঁরা দুই বছর আগে ইয়াবার ব্যবসা শুরু করেন। দুই বছরে তাঁরা একবারও ধরা পড়েননি। প্রথম দিকে তাঁরা ছোট ছোট চালান ঢাকায় আনতেন। পরে চালানের পরিমাণ বাড়িয়ে দেন। সম্প্রতি প্রতি সপ্তাহে তাঁরা কমপক্ষে ৭ থেকে ৮ হাজার ইয়াবার চালান ঢাকায় আনছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানেও তাঁরা থামেননি। জব্দ করা ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হওয়া দুজনকে রামপুরা থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...