প্রকাশিত: ১৯/০৪/২০২২ ৮:৩৭ পিএম

জসিম মাহমুদ::
টেকনাফে ফিশিং ট্রলারের জালে ধরা পড়েছে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পোপা মাছ। মাছটির দাম হাঁকানো হচ্ছে  সাড়ে ৭ লাখ টাকা।
স্থানীয় লোকজনের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছের এমন আকাশচুম্বী দাম।

আজ মঙ্গলবার ভোরে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এফবি, এ, এম নামে ফিশিং ট্রলারে মাছটি ধরা পড়ে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়া ঘাটে ভেড়ানো হয়। মাঝি-মাল্লারা ফোঁটা মাছটি মিস্ত্রীপাড়া ফিশারিঘাটে আনা হয়।

মাছ ব্যবসায়ী আব্দুর রহমান জানান,স্থানীয় এক জেলে জালে ধরা পড়েছে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালা পোপা মাছ। মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৭ লাখ টাকা। এখন পর্যন্ত এই মাছের দাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত উঠেছে। তবে ন্যায্যমূল্য না পাওয়ায় মাছটি কক্সবাজারে পাঠানো হচ্ছে বিক্রির জন্য।

ট্রলারের মাঝি মোহাম্মদ হাসু জানান,গত সোমবার সকালে মাছ ধরার জন্য শাহ পরীর দ্বীপ থেকে ৯ জন মাঝি মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয় । এর মধ্যে আজ ভোররাতে জেলেরা জাল ওঠাতে গিয়ে দেখেন জালে কয়েকটি লাল কোরালসহ বড় একটি কালা পোপা মাছ আটকা পড়ে । মাছটি ট্রলারে তোলার পর  বিষয়টি ট্রলারের মালিককে জানালে তিনি ট্রলারটি নিয়ে ঘাটে চল আসতে বলেন। এই দামি মাছটি পেয়ে জেলেরা খুব খুশি হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের পোপা মাছ ধরা পড়ার খবরটি তিনি শুনেছেন। সব সময়  জালে এত বড় পোপা মাছ ধরা পড়ে না। এই মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Myeteroperca bohaci)। পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer