প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ৯:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৮ এএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
কক্সবাজারের মহেশখালী উপজেলা কালামছড়া ইউনিয়নের প্রেমিক জুটিকে আটক করেছে রামু উপজেলার গর্জনিয়া ফাঁড়ী পুলিশ। গত কাল ২৪ জুলাই সকালে গর্জনিয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক মনজুর ইলাহীর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়ারঙ্গার কাটা মৌলবভির ঘোনা আবুল কালামের বাড়ি থেকে ওই প্রেমিক যুগল কে আটক করেছে। আটক কৃতরা হলেন, মহেশখালীর শান্তা দাশ (১৪) একই এলাকার সাইফুল ইসলাম (২৪)। আটক কৃত শান্তা দাশ জানান, তারা দু,জন দু,জন কে ভালোবেসে পালিয়ে এসেছে। তারা দু জন যতাক্রমে মুসলিম ও হিন্দু হলেও তাদের ভালোবাসাতে কোন অমিল হবে না বলে জানান শান্তার প্রেমিক সাইফুল। একই কথা বলেন শান্তাও। পুলিশ জানিয়েছেন আটক কৃত ওই প্রেমিক যুগল কে মহেশখালী থানায় সোপর্দ করা হবে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...