প্রকাশিত: ০৭/০৪/২০২১ ৭:১৭ পিএম

মহেশখালীতে হেফাজতের ব্যানারে তান্ডবের ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

আজ বুধবার দুপুরে মহেশখালীতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, যারা দুস্কৃতিকারী তারা কেউ ছাড় পাবে না। তাদের ভিডিও ফুটেজ আছে এবং অন্যান্য তদন্ত কর্তৃপক্ষ যারা আছে তারা এটি দেখবেন। তারা যথাযত তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করবেন এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসবেন।

জেলা প্রশাসক আরও বলেন, এ ধরনের নাশকতামূলক কার্যক্রম যাতে ভবিষ্যতে না হয় সে ব্যাপারে আমরা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটিকে সক্রিয় করতে চাই। মহেশখালী উপজেলায় অনেকগুলো অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন এখানে আছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার যে আয়োজন সেটিকে আমরা আর একটু তরান্বিত করতে চাই।

আজ সকালে কক্সবাজার থেকে মহেশখালী যান জেলা প্রশাসন ও পুলিশ প্রাশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। বেলা ১১টার তারা মহেশখালী পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer