প্রকাশিত: ২৭/০২/২০১৭ ১১:১২ পিএম

নিউজ ডেস্ক::

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জুনু নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ ফেব্রুয়ারি সোমবার রাত আটটার দিকে মাতারবাড়ি ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে নয়টি বন্দুক, ৩০ রাউন্ড তাজা গুলিও উদ্ধার করে পুলিশ।

বিষয়টি জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি জানান, চিহ্নিত ডাকাত জুনুকে গ্রেফতারে মাতারবাড়ির চালিয়াতলীতে অভিযানে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে গুলিবর্ষণ করে ডাকাতদল। এ সময় পুলিশের চার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer