প্রকাশিত: ২০/০৭/২০১৯ ২:৫৭ পিএম , আপডেট: ২০/০৭/২০১৯ ২:৫৭ পিএম

মহেশখালীতে ছেলেধরা সন্দেহে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে স্থানীয়রা। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশে কাছে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী চালিয়াতলী চিতাখোলা নামক স্থানে স্থানীয় ৬/৭ বছরের এক ছেলেকে পাকড়াও করে ধরে গলা টিপে ধরে। এক পর্যায়ে তাকে গলায় নখ দিয়ে মারাত্মক আঘাত করলে ওই ছেলেটি চিৎকার দেয়। তার চিৎকারে অদূরে থাকা লোকজন এগিয়ে যায়। লোকজন এগিয়ে গেলে ওই নারী পালাতে চেষ্টা করে। তবে তাকে পাকড়া করে তাকে ধরে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে কালারমারছড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ওই নারীর নখের আঘাতে আহত হয়েছে ওই ছেলে আহত হয়েছেে।
আরো জানা গেছে, ওই নারী নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছে। সে জানিয়েছে, তার মানসিক সমস্যা রয়েছে। সে কারণে কুতুপালং ক্যাম্প থেকে বের হয়ে ঘুরতে ঘুরতে সেখানে চলে এসেছে।
এ ব্যাপারে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন নন্দী সিংহ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ওই নারীকে ফাঁড়িতে নিয়ে এসেছে। তবে আমি ছুটিতে থাকায় এখন পর্যন্ত জানতে পারিনি।’ সিবিএস

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...
Single Page Footer