উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৯/২০২২ ৮:৫৩ এএম

দ্বীনের খেদমতে আল্লাহ’র রাস্তায় বের হয়ে “তাবলীগ জামাত” র চিল্লায় গাইবান্ধা থেকে মহেশখালীতে এসে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় তাবলীগের এক সাথীর মৃত্যু হয়েছে (ইন্না-লিল্লাহি—রাজিউন)।

গতকাল ১৭ সেপ্টেম্বর দিবাগত ভোর রাত ২টায় কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম মাহারা পাড়া জামে মসজিদে কাজিম উদ্দীন (৭০) নামের বৃদ্ধ এ মুসল্লির মৃত্যু হয়।
তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামের মৃত নছির উদ্দীনের ছেলে।
তাবলীগ জামাতের অন্যান্য সাথীদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে নছির উদ্দিন তাহাজ্জুদের নামাজ পড়াকালীন হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সূত্রে জানা যায়, মরহুমের পরিবারের অনুমতিক্রমে গতকাল শনিবার বিকেল ৩টায় বড় মহেশখালী ইউনিয়নের মাহারা পাড়া জামে মসজিদ মাঠে জানাযা শেষে মাহারা পাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...