প্রকাশিত: ২৭/০৩/২০১৭ ৬:১৫ পিএম

নিউজ ডেস্ক::
যানবাহনে ‘মহিলাদের জন্য সংরক্ষিত আসনে’ কোনো পুরুষ বসলে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে।
আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসংক্রান্ত সড়ক পরিবহন আইন, ২০১৭-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। খসড়া তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এ বিষয়ে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আইনের খসড়ায় ২৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে যানবাহনের মালিক ও চালকদের জন্য নির্দেশনার পাশাপাশি যাত্রীদের জন্যও কিছু নির্দেশনা রয়েছে। যানবাহনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী বসলে সেটি এই আইনে একটি অপরাধ। এই অপরাধে অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
সচিব আরো জানান, আইন অনুযায়ী চালকদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি চালকের সহকারীদের (হেলপার) অক্ষরজ্ঞান সম্পন্ন হতে হবে এবং সহকারী লাইসেন্স নিতে হবে। এ ছাড়া কোনো চালক গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...