প্রকাশিত: ১৭/০৫/২০১৭ ২:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাবলীগ জামাতের ৮ বিদেশি সদস্যসহ ১১ জনকে মসজিদের ভেতরে অজ্ঞান করে সব লুটে নিয়েছে গেছে তাদেরই সঙ্গে থাকা দোভাষী হাসান নামে এক প্রতারক। এদের মধ্যে তিনজন থাইল্যান্ড ও পাঁচজন ইন্দোনেশিয়ান নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটান।

জানা গেছে, হাসান কাকরাইল কেন্দ্রীয় মসজিদ থেকে দোভাষী হিসেবে তাদের সঙ্গে আসেন। তার বাড়ি ফরিদপুরে। ঢাকার কাকরাইল মসজিদ থেকে এক সপ্তাহ আগে বিদেশিদের সঙ্গে তারা তাবলীগের দ্বীনি দাওয়াতে বের হন। মঙ্গলবার এশার নামাজ বাদ তালিম শেষে দোভাষী হাসান দুটি ফ্রুটো জুসের বোতল নিয়ে আসেন। এ সময় তিনি ওই জুস নিজ হাতে সবাইকে খেতে দেন। এরপরই তারা সবাই একে একে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে প্রতারক হাসান বিদেশিদের কাছে থাকা ডলার, দামী মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ বাংলাদেশি অর্থসহ সব লুটে নিয়ে পালিয়ে যান।

সেনারবাদি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান জানান, ফজরে মসজিদে প্রবেশ করতেই দেখি প্রধান দরজা খোলা। অন্য মুসল্লিরা মসজিদে আসছেন অথচ তাবলীগের ভাইরা কেউ জাগছেন না। সন্দেহ হলে তাদের ডাকাডাকি করা হয়। তাতেও কাজ না হলে কাছে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer