প্রকাশিত: ০৬/১১/২০২১ ৬:৩০ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে বর্ডার গার্ড ব্যাটালিয়নের রামু ৩০ বিজিবি’র অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি চালক আটক হয়েছে।ইয়াবা বহনকাজে ব্যবহ্নত একটি ডাম্পার জব্দ করা হয়েছে।৫ নভেম্বর রাত সাড়ে ১০ টারদিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে রামু ৩০ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল ইব্রাহীম ফারুক সত্যতা নিশ্চিত করেন।

ইব্রাহীম ফারুক জানান,,বিজিবি’র নিকট গোপন খবর ছিল উখিয়ার থাইংখালী থেকে বিশেষ কায়দায় ইয়াবা বহন করা একটি ডাম্পার গাড়ী আসছে।এখবরের ভিত্তিতে চেকপোস্ট অতিক্রম কালে একটি ডাম্পার কে থামানের সংকেত দেয়।গাড়ীটি থামালে তল্লাশী করে বিশেষ কায়দায় লোকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ইয়াবা বহনের দায়ে গাড়টি জব্দ ও চালক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে মো.হেলাল(২৪) কে আটক করা হয়।উদ্ধার ইয়াবা ও জব্দ ডাম্পারের সিজার মূল্য ৭০ লাখ ১১ হাজার টাকা।

এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি’র এ কর্মকর্তা জানান।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...