উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ৭:৪১ এএম

কয়লা আমদানি নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, কয়লা আমদানি নিয়ে আদালতের যে নিষেধাজ্ঞা ছিলো সেটি স্থগিত করা হয়েছে। ফলে কয়লা আমদানি নিয়ে এখন আর কোনো জটিলতা নেই। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কয়লা দেশে চলে আসবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের হিলডাউন সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, মহেশখালীতে গত সরকার প্রকল্প বিলাস চালিয়েছে। যেকারণে জনকল্যাণে আসছে না। এ রকম হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে শুধু লুটপাট করার জন্য।

আইনি জটিলতায় কয়লা আমদানি আদালতে ঝুলে থাকায় মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু রাখা নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়েছিলো। কারণ এই বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে কয়লা মজুদ রয়েছে আর মাত্র মাস খানের।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকাল সাড়ে ৮টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সকাল সাড়ে ৮টায় নৌপথে তিনি মহেশখালীর মাতারবাড়ি আল্টা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সফরসঙ্গী ছিলেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer