উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ৯:৫২ এএম

রাঙামাটির বাঘাইছড়িতে ফেসবুক পোস্ট কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল ও যুবদল নেতাসহ ৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাঘাইছড়ি পৌর যুব দলের সদস্য মো.ইব্রাহিম, বাঘাইছড়ি পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সভাপতি মো. মোশাররফ ও একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার নাম পাওয়া যায়নি। আহতরা সবার বাঘাইছড়ি পৌর এলাকার বাসিন্দা।

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী জানান, বিষয়টি তাদের ব্যক্তিগত, ফেসবুক পোস্ট নিয়ে আমাদের কিছু ছেলে হাতাহাতিতে জড়ালে এতে তিনজন আহত হয়। আহতরা সবাই আমাদেরই লোক।

মেঘনায় ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৮ মাঝি
এই বিষয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, দলীয় শৃঙ্গলা ভঙ্গের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...