প্রকাশিত: ১৫/০৬/২০১৯ ৭:৩৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টে মোটর সাইকেল তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ইয়াবা সহ পাচারকারীকে আটক করেছে ৩৪-বিজিবি সদস্যরা।

১৩ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কক্সবাজারগামী মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে মোঃ ইয়াকুব(২১) নামের যুবককে ৩৮ হাজার ২০০ পিস ইয়াবা সহ আটক করে। সে উখিয়ার ফলিয়াপাড়ার ইসহাক আলীর পুত্র।

৩৪-বিজিবি’র ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক আশরাফ উল্লাহ রনি শুক্রবার এক মেইল বার্তায় জানায়,বিজিবি এর মরিচ্যা যৌথ চেকপোষ্টের সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া হতে কক্সবাজারগামী মোটর সাইকেল (Apache RTR -160 CC, ঢাকা মেট্রো ল-৩৮-৫৭০৭) তল্লাশী করে তেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩৮ হাজার ২০০ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও জানান-আটককৃত মালামালসহ আসামীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্ধ করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer