ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০২/২০২৫ ৭:৩৯ পিএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের আলিমুড়া(ব্র্যাক অফিস) স্টেশন জামে মসজিদের বার্ষিক সভা উপলক্ষ্যে প্রথমবারের মতো মরহুম জাগির হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় শুরু হওয়া কুরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম জাগির হোসাইন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মরহুম জাগির হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অন্যতম আয়োজক মুহাম্মদ ইউনুছ।

কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে ১থেকে ১০ পারা, ১থেকে ২০ পারা ও ১ থেকে ৩০ পারা করে তিনটি গ্রুপে প্রতিযোগিতা হয়। প্রতিটি গ্রুপ থেকে তিনজন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে সনদ প্রদান ও পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

বার্ষিক সভা উপলক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত কুরআন প্রতিযোগিতা প্রতিবছর চলমান থাকবে বলে জানান আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুছ।

উক্ত কুরআন প্রতিযোগিতায় উখিয়ার বিভিন্ন মাদ্রাসার হাফেজ ছাত্ররা অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer