উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৪/২০২৩ ১০:৫১ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের মরদেহ ময়নাতদন্তকালে পেটে মিলেছে ৮ পোটলা ইয়াবা। ইয়াবার পোটলা পেটের মধ্যে ফেটে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশেকুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, টেকনাফ থানা পুলিশ প্রেরিত ৩০ বছর বয়সের যুবকের ময়নাতদন্ত বিকাল ৩টা নাগাদ শেষ হয়। ময়নাতদন্তে যুবকের পেটে কনডম মোড়ানো ৮ পোটলা ইয়াবা পাওয়া গেছে। ওখানে কত ইয়াবা আছে তা বলা যাচ্ছে না। পোটলার ইয়াবা সমূহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া পেটে আরও কিছু গলিত ইয়াবা পাওয়া গেছে। প্রাথমিকভাবে আরও এক পোটলা ইয়াবা ছিল। যা পোটলা ফেটে যাওয়ার কারণে বিষক্রিয়ায় হয়ে যুবকের মৃত্যু হয়েছে। যুবকের অন্ত্র (পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত লম্বা প্যাচানো নালি) ফেটে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হবে।

সোমবার রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা নামক এলাকা থেকে মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারি (৩০) নামের যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারি (৩০) রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার মৃত মান্নান ব্যাপারীর ছেলে।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, এক ব্যক্তির বসত ঘরে রহস্যজনক মৃত্যুর শিকার একজনের মরদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় শান্তি দেবীর মালিকাধীন জনৈক মোহাম্মদ আজিজের ভাড়া বাসার রান্না ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘গত আড়াই বছর আগে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মাঝেরপাড়ার জনৈক অটোরিকশা চালক মোহাম্মদ আজিজ বাসাটি ভাড়া নেয়। তবে বাসায় আজিজ ছাড়া পরিবারের অন্য কেউ থাকতো না। আর মাসুদ রানা মাঝে মধ্যে বাসাটিতে আসা-যাওয়া করতেন।

ওসি আব্দুল হালিম জানান, ঘটনার পর থেকে ভাড়াটিয়া মোহাম্মদ আজিজ পলাতক রয়েছে। রহস্য বের করতে জিজ্ঞাসাবাদের জন্য বাসাটির মালিকের ছেলে সুমন দেবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...