প্রকাশিত: ০৭/১০/২০১৮ ৭:১৫ পিএম

চট্টগ্রাম: নগরের লালখানবাজার এলাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এসব অস্ত্র ও ইয়াবাসহ দু’জনকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পু্লিশ সুপার মিমতানুর রহমান।

আটক দুইজন হলেন-লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও নোয়াখালী জেলার চাটখিল থানাধীন শিবরামপুর এলাকার আমির হোসেনের ছেলে আল শাহরিয়ার (২৫)।

ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার শাফায়াত জামিল ফাহিম।

তিনি বলেন, গোপন সূত্রে ইয়াবা ও অস্ত্র নিয়ে একটি মাইক্রোবাস টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে আসার খবর পাই। পরে লালখানবাজারে চেকপোস্ট বসিয়ে দুই মন্ত্রণালয়ের ভুয়া স্টিকারযুক্ত গাড়িটি আটক করা হয়।

শাফায়াত জামিল ফাহিম বলেন, গাড়িতে কৌশলে লুকানো প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়। এসব ইয়াবা ও অস্ত্র ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...