ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১২:৫৯ পিএম , আপডেট: ১৭/০৩/২০২৫ ২:২৮ পিএম

ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনের (১০) তলায় অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার ৪ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব সদস্যরা। এর মধ‍্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুইটি শিশু রয়েছে।

প্রত্যক্ষ দর্শীও স্হানীয় সুত্রেযানা যায় রবিবার(১৬ মার্চ) রাত পৌনে ৩টার দিকে ভবনটির ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।

নাম প্রকাশ না করার অনোরোধে একাধিক ব্যক্তি জানান এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। ভবনের অন‍্য বাসিন্দারা একই কথা জানান।

তবে এই বিষয়ে অভিযানে নেতৃত্বে থাকা র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটককৃতদের গাড়ীতে তুলে দ্রুতগতিতে স্থান ত‍্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‍্যাবের বিপুল সংখ‍্যক সদস্য। এ সময় অভিযানিক দলটি বেশির ভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে।

তবে অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি। সুত্র, সময়ের কণ্ঠস্বর

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...