ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০১/২০২৫ ৭:৩৩ এএম , আপডেট: ১৮/০১/২০২৫ ৭:৩৩ এএম

কক্সবাজারের উখিয়ায় সম্প্রতি বৃদ্ধি পেয়েছে বন ও পরিবেশ ধ্বংসে জড়িত দুর্বৃত্তদের দৌরাত্ম্য, বিভিন্ন স্পটে নির্বিচারে চলছে পাহাড় নিধনের পাশাপাশি অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন।

ফলে অপতৎপরতা বন্ধে মধ্যরাতেও অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার উপকুলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ের মনখালী মেরিনড্রাইভ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।

এসময় অবৈধভাবে মাটি কাটায় জড়িত ময়মনসিংহ জেলার গৌরিপুরের বাসিন্দা রুস্তম আলী’র পুত্র মোহাম্মদ সজীব (২৫) কে আটক করা হয়। অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক (ডাম্পার) ও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়।

আটক সজীবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটা রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কতৃক নিয়মিত মামলাসহ মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer