উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০১/২০২৫ ৭:২৪ এএম

দীর্ঘ এক মাস পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে নোঙর করেছে।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মিয়ানমারের মংডু টাউন থেকে স্থানীয় ব্যবসায়ী আব্দুস শুক্কুরের কাছে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে নোঙর করে।

টেকনাফের স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোট লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (সোমবার) সকালে আইজিএম জমা দিয়ে মালামালগুলো খালাস করা হচ্ছে। খালাসের পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

এর আগের মাসে আরও ১ হাজার ৫৬০ বস্তা ফেলন ডাল এসেছিল।

তিনি আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের মধ্যকার বাণিজ্যে। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানি।

সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্যেও পড়েছে ভাটা। মিয়ানমারের পরিস্থিতির স্বাভাবিক হলে আগের মত টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাড়তে বলে আশা করছি।

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক মো. উল্লাহ বলেন, মিয়ানমারে আমাদের অনেক টাকার মালামাল থেকে গেছে। আমাদের ব্যবসা-বাণিজ্যে একদম বন্ধ।

আশা করছি দ্রুত মিয়ানমারের অবস্থা স্বাভাবিক হলে টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি আগের মত স্বাভাবিক হয়ে যাবে।

সর্বশেষ মিয়ানমার থেকে ৩ ডিসেম্বর টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল।

গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যে মংডু টাউনশিপ আরাকান আর্মির দখলের নেয়ার পর থেকে কোনো পণ্যবাহী জাহাজ বন্দরে আসেনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...