প্রকাশিত: ১৯/০৬/২০১৮ ৬:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৫ এএম

ডেস্ক রিপোর্ট::
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ৮ জন উপ-সচিব ও একজন সিনিয়র সহকারী সচিবকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ ও ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ অনুযায়ী তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আবেদ হোসেন ও মো. মোখলেছুর রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। তারা ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ এর ৩২ ও ৩৫ ধারা বাস্তবায়নে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।

অভিবাসী আইনের ৩২ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা রিক্রুটিং এজেন্ট সরকার বা ব্যুরোর (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) পূর্বানুমোদন ছাড়া বৈদেশিক কর্মে নিয়োগের উদ্দেশ্যে বা অভিবাসনবিষয়ক কোনো বিজ্ঞাপন প্রকাশ বা প্রচার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং এজন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং কমপক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

৩৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের বিধান উল্লেখ নেই এমন কোনো বিধান লঙ্ঘন করেন তাহলে তিনি সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ছিদ্দিকুর রহমান, মো. জিল্লুর রহসান, শ্যামলী নবী, সাবরিনা শারমিন জাহান, মো. আব্দুল ওয়াদুদ, নূর আলম ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নজরুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।

তারা ‘দ্য গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিং (রিকভারি অব পজেশন অর্ডিন্যান্স, ১৯৭০)’ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। তাদের কাজের অধিক্ষেত্র হবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এলাকা।

ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এছাড়া প্রতি মাসে মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত হবে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে, তা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer