প্রকাশিত: ১০/০৩/২০২১ ৩:১৫ পিএম , আপডেট: ১০/০৩/২০২১ ৩:২১ পিএম

ভোটার তালিকায় রোহিঙ্গা! চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানের পর, টনক নড়ে প্রশাসনের। নির্বাচন কমিশনের তরফ থেকে গঠন করা হয়, তদন্ত কমিটি। তবে ইসির এক কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ ওঠায়, এক বছরেও শেষ হয়নি এর তদন্ত। ঐ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে, ইসির এক উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। বড় পদে থাকায়, তদন্ত আর এগোচ্ছে না। ফলে কক্সবাজার, বান্দরবান এলাকায় শত চেষ্টায়ও মূল হোতাদের খোঁজ মিলছে না। দ্রুত কারিগরি তদন্ত কমিটির রিপোর্ট দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সীমান্ত পাড়ি দিয়ে গত কয়েক বছরে রোহিঙ্গারা ঘাঁটি গেড়েছে কক্সবাজার বান্দরবান এলাকায়। যাদের অনেকেই পরিচয় বদলে ভোটার হয়েছেন বাংলাদেশের। এখনো অনেকে চেষ্টা চালাচ্ছেন ভোটার হবার।

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অর্ন্তভুক্তি নিয়ে চ্যানেল টুয়েন্টিফোরের অনুসন্ধানের পর নড়ে চড়ে বসে প্রশাসন। সর্বশেষ কয়েকদিন আগে নতুন করে আরো ১০ রোহিঙ্গা ভোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইসি।

রোহিঙ্গাদের ভোটার করার ঘটনায় দুটি কমিটি গঠন করে নির্বাচন কমিশন। যার একটি কমিটির রিপোর্টে নির্বাচন কমিশনের উর্ধতন কর্মকর্তাদের নামও উঠে আসে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি এখনো।

অন্য কারিগরি কমিটি প্রায় এক বছরেও রিপোর্ট না দেয়ায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের ভোটার করতে নির্বাচন কমিশন থেকে কারা কারিগরি সহযোগিতা করেছে, দ্রুত তা জানাতে কমিটিকে মঙ্গলবার চিঠি দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রি জে. ফজলুল কাদের বলছেন, ঐ ঘটনাসহ এনআইডি জালিয়াতিতে মাঠ পর্যায়ের যে সব ডাটা এন্ট্রি অপারেটরদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

একের পর এক এনআইডি জালিয়াতির ঘটনা তদন্তে জাতীয় পরিচয়পত্রের অ্যাফিস সার্ভারের ত্রুটির বিষয় উঠে আসে কমিটির সুপারিশে। তাই এই সার্ভার দ্রুত শক্তিশালী করারও পরামর্শ ইসির।

এর আগে রোহিঙ্গা ও কুষ্টিয়ার এনআইডি জালিয়াতির ঘটনায় চ্যানেল ২৪ এ সংবাদ প্রচারের পর তদন্তে নামে নির্বাচন কমিশন। চ্যানেল২৪

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...