উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/১০/২০২৩ ৩:২৫ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার।

কক্সবাজারে আর্মার্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
নিজ প্রতিষ্ঠানের নন গেজেটেড কর্মচারীদের নামে ভুঁয়া বেতন-ভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে ১৮ অক্টোবর (বুধবার) বিকেলে নিজ কার্যালয়ে মামলাটি করেন দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ।

মামলার এজাহারে দেখা যায়, উখিয়ায় শরনার্থী শিবিরে রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক মো. সাগর হাওলাদার ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু করে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতার ৩০টি ভুয়া বিল তৈরি করে তিন লাখ ১২ হাজার ৯০৪ টাকা আত্মসাৎ করেছেন।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বলেন, একই প্রতিষ্ঠানের সহকর্মীদের অভিযোগের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসআই মো. সাগর হাওলাদারের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ পাওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলাটি করা হয়েছে।

বর্তমানে সাময়িক বরখাস্ত এএসআই সাগর হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ও মো. আলমগীর হোসেনের ছেলে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...