প্রকাশিত: ২০/১০/২০১৮ ৮:০২ এএম

ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল থেকে পাস করা শিক্ষার্থী ডা. লোটে শেরিং। তিনি ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার নিবাচন কমিশন ফল ঘোষণা করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লোটে শেরিংকে অভিনন্দন জানিয়েছেন। খবর লাইভ মিন্ট’র

লোটে শেরিং এমবিবিএস পাস করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। দেশে ফিরে ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগ দেন। ভুটানের ন্যাশনাল এসেম্বলির ৪৭টি আসনের মধ্যে তার দল ডরুক নাইএমরাপ সোগপা (ডিএনটি) ৩০টি আসনে জয়লাভ করে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির নির্বাচন কমিশন ফল ঘোষণা করে।

গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে লোটে শেরিংয়ের ডিএনটি দল জয়লাভ করে। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রথম দফার নির্বাচনেই হেরে যান। সংবিধান অনুযায়ী ভুটানে দুই দফায় ভোট হয়। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেন। দ্বিতীয় দফায় ডা. লোটে শেরিং ডিপিটি দলের ফেনসাম সগবার মুখোমুখি হন। ভুটানে যে দুই দল প্রথম ও দ্বিতীয় স্থান পায়, তারা পার্লামেন্টের ৪৭টি আসনে প্রার্থী দেয় এবং তখন দ্বিতীয় দফা ভোট হয়। এবার প্রথম দফার ভোটে চারটি দল অংশ নেয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...