ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০২/২০২৫ ৯:৪২ পিএম

নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামে পালিয়ে আসা নারী-পুরুষ-শিশুসহ ২০ জনকে আটক করে উখিয়া পাঠিয়েছে পুলিশ।

আজ সোমবার ভোরে নগরীর আউটার রিং রোডের আনন্দবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়, বলেছেন বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন।

ওসি বলেন, দালালের মাধ্যমে তারা রোববার রাতে ট্রলার যোগে ভাসানচর থেকে চট্টগ্রামে এসেছিল। ট্রলারটি তাদের নামিয়ে দিয়ে চলে যায়।

আউটার রিং রোডে ভোরররাতে নারী, পুরুষ, শিশুসহ এক দল লোকের অবস্থান দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন শিশু, কয়েকজন নারী ও পুরুষ ছিল জানিয়ে ওসি সুলতান আহসান বলেন, বিকালে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...