প্রকাশিত: ০২/১০/২০১৮ ৭:৫১ পিএম

নিউজ ডেস্ক ::
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের একটি প্রত্যন্ত দ্বীপে সরিয়ে নেয়ার পরিকল্পনা স্থগিত করেছে বাংলাদেশ। কর্মকর্তারা সোমবার জানান যে মিয়ানমার সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রবল প্রতিবাদের মুখে পরিকল্পনটি স্থগিত করা হয়।

ভাসান চরে ১০০,০০০ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাড়িঘর নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ অক্টোবর এই বসতি উদ্বোধন করবেন বলে কথা ছিলো। দ্বীপটি প্রাকৃতিক দুর্যোগের কাছে অসহায় বলে হুশিয়ারী উচ্চারণের পরও পরিকল্পনাটি নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ।

তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান যে আবাসন প্রকল্প উদ্বোধনের কাজ স্থগিত করা হয়েছে। এই প্রকল্পের পেছনে ব্যয় হচ্ছে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার।

বিস্তারিত না জানিয়েছে লে. কর্নেল আলমগীর কবির এএফপি’কে বলেন, ‘আমরা শিগগিরই নতুন তারিখ ঘোষণা করবো।’

২০১৫ সালে এই পরিকল্পনা নেয়া হয় এবং এটি ইতোমধ্যে নির্ধারিত সময়ের চেয়ে অনেক পিছিয়ে গেছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...