প্রকাশিত: ২৬/০৬/২০২২ ৯:৪২ পিএম

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসে ভাসানচর যাওয়ার জন্য স্বেচ্ছায় নোয়াখালীর সুধারাম মডেল থানার পুলিশের কাছে ধরা দিয়েছেন রোহিঙ্গা যুবক। ওই যুবকের নাম নুরুল কবির (২৮)। তিনি কুতুপালং রোহিঙ্গা শিবিরের নুরুল ইসলামের ছেলে।

শনিবার (২৫ জুন) রাতে সুধারাম মডেল থানায় স্বেচ্ছায় ধরা দেন তিনি।

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের নির্ধারিত শিবিরের বাইরে যাওয়ার নিয়ম নেই। এর ব্যত্যয় হলে আটক করে তাদের জন্য নতুন আশ্রয়কেন্দ্র ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, রোববার (২৬ জুন) বিকেল ৩টার দিকে তাকে পুলিশ পাহারায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...