এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ১৮/০২/২০২৫ ৩:১১ পিএম

বাংলা আমাদের মায়ের ভাষা।এই ভাষার জন্য আমাদের দেশের জনগণ শহিদ হয়েছেন। এবং এই ভাষা আন্দোলনের সূচনালগ্নেই ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের অবস্বরনীয় অবদান অনস্বীকার্য।

উখিয়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলার সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফ হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী , উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ , শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিশান, ছাত্র প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ প্রমুখ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...