প্রকাশিত: ০৪/০৭/২০১৯ ১২:৪৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
টানা বর্ষণের কারণে তলিয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প। বুধবার (৩ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত ভারী বর্ষণে তলিয়ে যায় এ ক্যাম্প।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢলে তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গা শিবির তলিয়ে গেছে। যার ফলে রোহিঙ্গারা চরম দুর্ভোগে পড়েছে।

তিনি আরও জানান, কিছু উচু মাচাংঘর ও উঁচু জায়গায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে প্লাবিত লোকজন মানবেতর জীবন যাপন করছে। পাহাড়ি ঢল এখনো বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টি বর্তমানে হচ্ছে না। সীমান্ত খাল দিয়ে পানি প্রবাহিত হতে বাধা পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলেও জানান এ রোহিঙ্গা নেতা।

পাশাপাশি প্লাবিত হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া, বাজার পাড়া, মধ্যম পাড়ার বেশকিছু ঘর-বাড়ি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (১১ টা) এখনো বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে তুমব্রু কোনারপাড়া জিরো লাইনে অবস্থান নেয় প্রায় ৫ হাজার রোহিঙ্গা। এখন পর্যন্ত তারা সেখানে বসবাস করছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...