উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১১/২০২৩ ৬:১৪ পিএম , আপডেট: ০৫/১১/২০২৩ ৬:১৬ পিএম

ভারতে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে নাশকতার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশেই নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি চালান। এ ঘটনায় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রোববার (৫ নভেম্বর) ভোরে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার আব্দুল্লাহ আল নোমান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনুপ্রবেশের অভিযোগে ভারতে গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ; যিনি এই মুহূর্তে শিলংয়ে অবস্থান করছেন। তার নির্দেশনায় ২৮ অক্টোবর সকাল ৮টার মধ্যেই কক্সবাজার জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের নিয়ে পূর্বনির্ধারিত মতিঝিল টিএন্ডটি মসজিদ এলাকায় অবস্থান নেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান। পরবর্তীতে দুপুর ২টার পর নেতাকর্মীসহ তারা পল্টনের দিকে যান এবং গাড়ি ভাঙচুরসহ জনমনে আতংক সৃষ্টি করেন।

এই হামলায় সামনে থেকে নেতৃত্ব দেন আব্দুল্লাহ আল নোমান। তারা পুলিশ হাসপাতালে আগুন দেয়াসহ রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেন।

তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা সূত্র বলছে, বিভিন্ন জেলা থেকে এই নাশকতা ও সহিংসতা করার জন্য অনেক সন্ত্রাসী এসেছেন। তারা নাশকতা ও সহিংসতা করে পরবর্তীতে আত্মগোপনে বিভিন্ন স্থানে চলে গেছেন।

খন্দকার আল মঈন আরও বলেন, আব্দুল্লাহ আল নোমানের মোবাইলে পাওয়া গেছে সালাহউদ্দিন আহমেদের সঙ্গে হোয়াটস অ্যাপে যোগাযোগের তথ্য প্রমাণ।

হামলার এক পর্যায়ে তাদেরই নেতাকর্মীদের মাঝ থেকে ছোঁড়া ককটেলে নোমান মাথায় আঘাত পান। সেই রিপোর্টও তিনি পাঠিয়েছেন শিলংয়ে থাকা সালাহউদ্দিন আহমেদের কাছে।

সহিংসতায় অংশ নেয়া ঢাকার বাইরে থেকে আসা বিএনপির নেতাকর্মীদের বিষয়ে আরও খোঁজ নেয়া হচ্ছে বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...