
কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী ও দেশের সর্ববৃহৎ ভুবন শান্তি ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি ও বিমুক্তি বিদর্শন কেন্দ্র পরিদর্শন করেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবান। শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌছে ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেন ভারতীয় সেনা প্রধান।
পরিদর্শন ভারতীয় সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল আহমদ তাবরেজ শামস্ চৌধুরী সহ রামু সেনানিবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমুক্তি বিদর্শন কেন্দ্র’র পরিচালক শ্রীমৎ করুণাশ্রী থের।
তিনি জানান, ভারতীয় সেনাপ্রধান বুদ্ধমূর্তি এবং বিহারের চারপাশ ঘুরে দেখেন। এসময় ভারতীয় সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল আহমদ তাবরেজ শামস্ চৌধুরী সহ রামু সেনানিবাসের কর্মকর্তারা ছিলেন।

পাঠকের মতামত