প্রকাশিত: ১৩/১১/২০১৮ ৯:৪৯ এএম

ডেস্ক রিপোর্ট  :

দেশের ইতিহাসে প্রথমবারের মত কোনো প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন। ব্যক্তিগত জীবন, তরুণদের নিয়ে পরিকল্পনা, দেশ নিয়ে তরুণদের ভাবনা, ভবিষৎ বাংলাদেশ সব বিষয়ে খোলামেলা কথা বলতে তরুণদের সামনে উপস্থিত হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে তরুণদের সাথে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। আগামী শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

সিআরআই জানায়, অনুষ্ঠানে নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভবিষ্যৎ ভাবনার কথা জানাবেন। সেই সাথে শুনবেন তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা ও স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা। তাদের সাথে দেশের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়েও আলোচনা করবেন।

‘লেটস টক’ অনুষ্ঠানে তিনি সরাসরি তরুণদের বিভিন্ন মতামত গ্রহণের পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর দেবেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর তারুণ্যের সময় নিয়ে বেশ কিছু তথ্যও জানাবেন। প্রধানমন্ত্রীর জীবন যাপন নিয়েও আলোচনা হবে এই আয়োজনে। ব্যক্তিগত জীবন, নিজস্ব চিন্তা ভাবনা ইত্যাদি নিয়ে তরুণদের সাথে কথা বলবেনে।

গণভবন সূত্র জানায়, সেদিন উপস্থিত তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক আলোচনায় বসবেন। তাদেরকে গণভবন ঘুরে দেখাবেন। গণভবনে সবুজ লনে চা চক্রের আয়োজনও করা হবে।

আয়োজকরা জানায়, ‘লেটস টক’ অনুষ্ঠানে সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন তরুণ প্রতিনিধি অংশ নেবেন। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ও দেশ গঠনে উদ্যমী তরুণরা সেই প্রতিনিধি দলে থাকবেন।

সিআরআই-এর সহযোগী সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, ‘তরুণ প্রতিনিধ দলের অধিকাংশ সদস্যের বয়স ৩০ বছরের নিচে। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা, প্রাপ্তি সবকিছু নিয়েই কথা হবে।’

সিআরআই-এর সিনিয়র বিশ্লেষক ও সমন্বয়ক ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেন, ‘তরুণরা যাতে দেশের নীতিনির্ধারকদের সাথে খোলামেলা আলোচনা করতে পারেন এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলো নীতিনির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন, সে জন্য সিআরআই নিয়মিত আয়োজন করে আসছে লেটস টক।

‘প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে নিয়ে এর আগে বেশ কয়েকবার ‘লেটস টক’ আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে থাক প্রধানমন্ত্রীকে নিয়ে আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, ‘লেটস টক’ অনুষ্ঠানটি বেশ কিছু টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করা হবে।

পাঠকের মতামত

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...
Single Page Footer