প্রকাশিত: ৩১/০১/২০১৭ ৮:৩৭ এএম
ব্যাটারিচালিত ইজিবাইক ও ক্ষুদ্র যানবাহন দেশের বিভিন্নস্থানে অবৈধভাবেই চলাচল করে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী ব্যাটারিচালিত যানবাহন মোটারযান নয় বলে বিআরটিএ থেকে কোন রেজিস্ট্রেশন দেয়া হয় না। এগুলো অবৈধভাবে রাস্তায় চলাচল করে। আইন প্রয়োগকারী সংস্থা এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে।
সংরক্ষিত আসনের এমপি বেগম লুৎফা তাহেরের অপর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ তুলে ধরে বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক এবং ক্ষুদ্র যানবাহন মোটরযানের সংজ্ঞায় অন্তর্ভুক্ত নয় বলে এসব নিয়ন্ত্রণে বিআরটিএ’র কোন সম্পৃক্ততা নেই।
১ আগস্ট ২০১৫ সাল থেকে সড়ক নিরাপত্তা বিধানে সব জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা/অটোটেম্পু এবং সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এলক্ষ্যে গত ২৭ জুলাই ২০১৫ তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়। সম্প্রতি হাইকোর্ট বিভাগ একই নির্দেশনা প্রদান করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশনাটি বাস্তবায়ন করতে পারেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...