উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৯/২০২২ ৯:১৯ এএম

কক্সবাজারে আবারো ভাঙছে সৈকত। সাগরের বড় ঢেউয়ের তোড়ে জিও ব্যাগ ফেটে গিয়ে নতুন অংশে আঘাত হানছে উত্তাল সাগরের ঢেউ। বৈরী আবহাওয়ায় ভালো নেই সৈকত পাড়ের কেউ।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে কক্সবাজারে সাগর উত্তাল অবস্থায় রয়েছে। সোমবার সকালে জোয়ার শুরু হতেই এক লাফে সমুদ্রের উচ্চতা বাড়ে দুই ফুট।

ঢেউগুলো তার চরিত্র পাল্টায় মুহূর্তেই। কখনো হুঙ্কার ছেড়ে ধাক্কা দেয় সমুদ্র বালিয়াড়িতে। সেই সঙ্গে সৈকতকে ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যায় সাগরে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান স্বীকার করলেন, জিও ব্যাগ সাগরের তাণ্ডব রক্ষা করতে পারছে না। বিকল্প পরিকল্পনায় আছেন তারা।

ছুটির দিন না হলেও সৈকতে এখনো কিছু পর্যটক আছেন। সাগর থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছেন তারা। সৈকতে ছাতাগুলো পড়ে আছে খালি। মন খারাপ ছাতা ওয়ালাদের।

উত্তাল সাগরে দুর্ঘটনা এড়াতে তৎপর বিচকর্মী ও লাইফগার্ড। নিম্নচাপ আর পূর্ণিমার জোয়ারের কারণে তিন নম্বর সংকেত লাল পতাকা উড়ছে সৈকতে।

টুরিস্ট পুলিশ জানিয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপদে ও সর্তকতার সঙ্গে সমুদ্র পাড়ে চলাচল করার পরামর্শ দিয়েছে তারা।

বৈরী আবহাওয়ায় পর্যটকদের যেন সাগর সৈকতে কোনো বিপদের সম্মুখীন হতে না হয়, সেজন্য সমুদ্র সৈকত এলাকায় লাইফ গার্ড সদস্যরা কাজ করে যাচ্ছেন।

এদিকে সাগর উত্তাল থাকায় কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার প্রায় পাঁচ হাজার মাছ ধরার ট্রলার উপকূলে নোঙ্গর করেছে বলে জানিয়েছে জেলা ফিশিং ট্রলার মালিক।

আরও পড়ুন: উপকূলে জলবায়ু সহনশীল বিনিয়োগ অব্যাহত রাখা জরুরি: বিশ্বব্যাংক

কক্সবাজার আবহাওয়া অফিস গত ২৪ ঘণ্টায় ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আরও কয়েকদিন থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...