ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ৩:১৬ পিএম
সেন্টামার্টিন জেটি

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে আজ শনিবার সকাল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সেন্টমার্টিন দ্বীপে অন্তত ২০০ পর্যটক আটকা পড়েছেন। এর আগে গত বুধবার সকালে ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে প্রায় ছয় মাস পর বার আউলিয়া নামের একটি জাহাজ ছেড়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সেখানে অন্তত ২০০ পর্যটক আটকে থাকতে পারেন।

ইউএনও আরও বলেন, বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের জন্য বার আউলিয়া নামের একটি জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।

বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, গত বুধবার থেকে তিন দিনে প্রায় ২ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলতি বছরের ২০ মার্চ থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

এই রুটে ১৬ বছর ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নাফ নদীর বিভিন্ন জায়গায় বালুচর জেগে ওঠে। নাব্যতার সংকটের কারণে মাঝেমধ্যে জাহাজ আটকানোর ঘটনা ঘটে থাকে।

গতকাল শুক্রবার টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার পথে একটি স্পিডবোট নাইক্ষ্যংদিয়া এলাকায় উল্টে যায়। এতে সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ১৭ জন পর্যটকসহ ২৩ জনকে কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer