উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০২/২০২৫ ৭:২৮ এএম

৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করতে বলেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, ফেরত পাঠাতে নয়, সৌদি আরবে বৈধতা দিতেই এ নির্দেশনা। বুধবার দুপুরে সৌদি দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময়, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ দেখান রাষ্ট্রদূত।

সৌদি আরবে আশ্রয় নেয়া ৬৯ হাজার রোহিঙ্গা কৌশলে বাগিয়ে নেয় বাংলাদেশের পাসপোর্ট। কিন্তু এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০১৯ সাল থেকে নবায়নে চাপ দিচ্ছে দেশটি।

সৌদি আরব বলছে, বৈধভাবে বসবাসের সুযোগ ও নাগরিক সেবা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র থাকা জরুরি। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, এ সমস্যা সমাধানে আন্তরিক ঢাকা।

ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বলেন, ‘বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আছে ৬৯ হাজার রোহিঙ্গা। আমরা তাদের ফেরত পাঠাবো না বরং বৈধভাবে থেকে যাওয়া নিশ্চিত করতে চাই। আবাসন, ড্রাইভিং লাইসেন্স ও ব্যাংক অ্যাকাউন্টের জন্যও পাসপোর্ট জরুরি। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আমরা আশা করি দ্রুতই এর সুরাহা হবে।’

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি ব্যবসায়ীরা ঢাকা সফর করবেন বলেও জানান রাষ্ট্রদূত।

ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বলেন, ‘সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে পতেঙ্গা টার্মিনালের পাশাপাশি মাতারবাড়ীতেও কাজ করতে আগ্রহী। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও ইতবাচক। এছাড়া, লজিস্টিকস, পরিষেবা খাত ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি ব্যবসায়ীরা। এগুলো চূড়ান্ত করতে শিগগিরই একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।’

সৌদি আরবে প্রবাসীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, নিরীহ কাউকে হয়রানি করার অভিযোগ পাওয়া যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ...

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...