প্রকাশিত: ১৩/০৩/২০১৭ ১১:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::

টাঙ্গাইলের মির্জাপুরের ইউএনও ইসরাত সাদমীন একের পর এক বাল্য বিয়ে বন্ধ করে বে-রসিক ইউএনও’র খেতাব লাভ করেছেন। গত এক মাসেরও কম সময় মির্জাপুরে যোগদান করেছেন তিনি। এই সময়ের মধ্যে অন্যান্য কাজের সাথে বাল্য বিবাহ বন্ধে অলিখিত যুদ্ধ ঘোষণা করেছেন এই ইউএনও। গত তিন দিনে তিনটি বাল্য বিয়ে বন্ধ করেছেন এই ইউএনও। বাল্য বিয়ের খবর পেলেই সেখানে গিয়ে হাজির হচ্ছেন।

রবিবার বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে সুমা আক্তার নামে এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

এ সময় তিনি কনের বাবা দেলোয়ার হোসেন ও মা জেসমিন বেগমের সঙ্গে কথা বলে মেয়ের বাল্য বিয়ে বন্ধ করেন। পরে নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন কনের বাবা ও মায়ের কাছ থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে একটি লিখিত অঙ্গীকারনামা নেন। বিয়ে বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করায় আগত অনেকে বলতে থাকেন বে-রসিক ইউএনও এসে বিয়ের আনন্দ মাটি করে দিল!

নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, বাল্য বিয়ে বন্ধে আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনা সৃষ্টি মাধ্যমে জনমত গড়ে তুলতে হবে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer