ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৪/২০২৪ ৩:৪১ পিএম , আপডেট: ১৯/০৪/২০২৪ ৪:৩৯ পিএম
ফাইল ছবি

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের নিতে আগামী সোম বা মঙ্গলবার মিয়ানমার থেকে জাহাজ আসবে। আবহাওয়া ভালো থাকলে দ্রুততার সঙ্গে মিয়ানমার বাহিনীর সদস্যদের ফেরত পাঠানো হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘জাহাজ ২২ বা ২৩ এপ্রিল আসবে বলে আমাদের জানানো হয়েছে। কিন্তু তাদের চলে যাওয়াটা আবহাওয়ার ওপর নির্ভর করছে।’

উল্লেখ্য মৌসুমি বায়ুর প্রভাবের কারণে সমুদ্র এই সময় কিছুটা অশান্ত থাকে।

বিজিপি সদস্যদের কীভাবে পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়েছে। এবারেও একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে।‘

রাখাইন পরিস্থিতি ঘোলাটে এবং মিয়ানমারের এই বাহিনীর আরও সদস্য বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে তিনি জানান।

এদিকে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের এক বিজ্ঞপিতে জানানো হয় বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও ১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তীতে কোস্টগার্ড এই বিজিপি সদস্যদের বিজিবি’র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর কাছে হস্তান্তর করে। বর্তমানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ২৭৪ সদস্য আশ্রয় চেয়ে বাংলাদেশে অবস্থান করছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...