উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/১০/২০২২ ২:০২ পিএম

কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে কক্ষের ভাড়া বাবদ বেশি টাকা নেওয়ায় অভিসার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযোগ উঠেছে, কক্সবাজারে প্রচুর পর্যটক সমাগমের সুযোগকে কাজে লাগিয়ে হোটেল অভিসারসহ অধিকাংশ হোটেল-মোটেলে কক্ষ বাবদ বেশি ভাড়া আদায় করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর নেতৃত্বে শুক্রবার রাতে হোটেল অভিসারে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাসুম বিল্লাহ জানান, প্রতিষ্ঠানের সেবার মূল্যের তালিকা সংরক্ষণ না করায় এবং সংশ্লিষ্ট স্থানে বা সহজে কোনও স্থানে এই তালিকা প্রদর্শন না করায় হোটেল অভিসারের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে হোটেলের কক্ষ ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টানা কয়েকদিনের সরকারি ছুটি থাকায় পর্যটকের ভিড় দেখে কক্সবাজারের বেশকিছু হোটেল-মোটেলের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। সুত্র : বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...