প্রকাশিত: ১৪/০১/২০২০ ৯:৪৩ এএম

কাউখালীর বেতবুনিয়ায় চাঁদের গাড়ির চাপায় শাম্মি আক্তার (১৭) নামের এক কিশোরী নিহত হয়েছে।

সোমবার রাতে বেতবুনিয়ার ডাক বাংলো এলাকায় এঘটনা ঘটে। এসময় সাথী আক্তার (১৭) নামে অপর একজন গুরুত্বর আহত হয়েছে। নিহত শাম্মি বেতবুনিয়া ইউনিয়নের গজালিয়া পাড়ার আয়ুব আলী খানের মেয়ে এবং আহত সাথী একই ইউনিয়নের সাপনালা পাড়ার সেকান্দার আলীর মেয়ে। তারা দুজনেই বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থী ছিলো।

নিহতের ভগ্নিপতি সাংবাদিক ওমর ফারুক জানান- বেতবুনিয়ার সুগারমিল এলাকায় শিক্ষকের বাড়ি থেকে নিজ বাসায় আসার সময় ডাক বাংলো এলাকায় পৌছুলে দ্রুতগামী একটি চাঁদের গাড়ি তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই শাম্মি নিহত হয়। এই ঘটনায় তার বান্ধবি সাথীও গুরুত্বর আহত হয়। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন- ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় চাঁদের গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এঘটনায় নিহতের শিক্ষা প্রতিষ্ঠান বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় আজ মঙ্গলবার একদিনের শোক পালন করবে বলে জানাগেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer