উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৯:৫১ পিএম

সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি— বলেন তদন্ত কর্মকর্তা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান ঢাকা পোস্টকে বলে, ময়নাতদন্তের সময় পেটের ভেতরে পলিথিনে মোড়ানো ৩৫ পিস ট্যাবলেট আমরা পেয়েছিলাম। তবে সেটি ইয়াবা কি-না, তা জনতে রাসায়নিক পরীক্ষার জন্য পাঁচ পিস আমরা মহাখালীতে পাঠিয়েছি। বাকি ৩০ পিস আলামত হিসেবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে বলতে পারব ট্যাবলটেগুলো ইয়াবা কি-না।

আমরা বুঝতেই পারিনি তার পেটে ইয়াবা থাকতে পারে। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেননি তার পেটে ইয়াবা আছে। যদি তিনি বিষয়টি আমাদের জানাতেন তাহলে তার পেট থেকে ইয়াবা বের করার ব্যবস্থা করতাম। ইয়াবাগুলো বের করলে হয়তো তিনি বেঁচে যেতেন
রিফাত রহমান শামীম, উপ-কমিশনার, গোয়েন্দা পুলিশ, মতিঝিল বিভাগ

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রিফাত রহমান শামীম ঢাকা পোস্টকে বলেন, সিদ্দিক আহমেদ ইয়াবা ব্যবসায়ী। তার নামে ২০১৭ সালে টেকনাফ থানায় একটি মামলা (মামলা নং-৯), ২০১৮ সালে নারায়ণগঞ্জ থানায় একটি (মামলা নং-১৮) এবং ২০২১ সালে কর্ণফুলী থানায় একটি মাদকের মামলা (মামলা নং-৪২) রয়েছে। তার পরিবারও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ময়নাতদন্ত শেষে তার ছেলে ও জামাতার কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

‘আমরা বুঝতেই পারিনি তার পেটে ইয়াবা থাকতে পারে। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বলেননি তার পেটে ইয়াবা আছে। যদি তিনি বিষয়টি আমাদের জানাতেন তাহলে তার পেট থেকে ইয়াবা বের করার ব্যবস্থা করতাম। ইয়াবাগুলো বের করলে হয়তো তিনি বেঁচে যেতেন’— বলেন এ কর্মকর্তা।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...