প্রকাশিত: ০৮/০৭/২০২০ ৭:৩৩ এএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর করোনা নেগেটিভ হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

নজরুল ইসলাম চৌধুরী কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন।

গত ২২ জুন দুপুরে নজরুল ইসলাম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

পরের দিন ২৩ জুন তার করোনা ধরা পড়ে।

এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ক’দিন পূর্বে ওখান থেকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, অসুস্থ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে দেখতে যান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এসময় তিনি চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। কথা বলেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...