প্রকাশিত: ০৫/০৩/২০১৭ ১০:২৩ পিএম

পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় ক্ষোভে-দুঃখে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম মিলন হাওলাদার (২৪)।

শনিবার গভীর রাতে রাজধানীর ধানমণ্ডিতে এ ঘটনা ঘটে। তার মরদেহ ঢাকা মেডিকেল মর্গ থেকে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন স্বজনরা।

ধানমণ্ডি থানার এসআই রেজাউল ইসলাম জানান, ধানমণ্ডি আবাহনী মাঠের পাশে স্টাফ কোয়ার্টার এলাকায় টিনশেডের ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন মিলন হাওলাদার। তিনি দিনমজুরের কাজ করতেন।

শনিবার দিনগত রাত আড়াইটার দিকে মিলন হাওলাদার রান্নাঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মিলন হাওলাদার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণপুর গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।

নিহতের বাবা জানান, মিলন মাঝে মাঝে শ্রমিকের কাজ করতেন। অধিকাংশ সময় বেকার থাকতেন।

গত কিছুদিন ধরে বিয়ে করবে বলে তার মাকে জানায় মিলন। কিন্তু এখনই বিয়ে দিতে তার মা রাজি না হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানান চুন্নু হাওলাদার।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer