প্রকাশিত: ২১/০৬/২০২০ ১১:০৯ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদ করোনা আক্রান্ত হয়েছেন।

রবিবার (২১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গেছে।

শনিবার তিনি স্যাম্পল জমা দিয়েছিলেন।

মো: হারুন আর রশিদ বর্তমানে বিসিক কক্সবাজার অফিসের তৃতীয় তলার গেস্টরুমের হোম আইসোলেশনে রয়েছেন।

এই খবর জানিয়েছেন বিসিকের অডিট অফিসার ইদ্রিস আলী।

তিনি জানান, উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদের সামান্য জ্বর ও কাশি দেখা দিলে করোনার স্যাম্পল জমা দেন। এতে রিপোর্ট পজিটিভ আসে।

তবে, তার শারীরিক অবস্থা তত যুক্তিপূর্ণ নয় বলে জানান ইদ্রিস আলী।

এদিকে, উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদের করোনা শনাক্ত হওয়ার পরে কক্সবাজারের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা আতঙ্কে রয়েছেন।

যারা তার সাথে এতদিন অফিসিয়াল কাজকর্ম ও এক সঙ্গে চলাফেরা করেছেন, তারা নিজেদের নিয়ে আশঙ্কা করছেন।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer