প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ১১:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৮ পিএম

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন ফরমে এনআইডি নম্বর দেওয়া ছাড়া কেউ বিসিএসে অংশ নেওয়ার সুযোগ পাবে না।

আজ বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৩৮তম বিসিএস থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। তবে যেসব পরীক্ষার্থীর কাছে এখনো এনআইডি নেই, তাঁদের জন্য পিএসসি বিকল্প চিন্তা করছে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিষয়টি জানিয়ে বলেন, ৩৮তম বিসিএস থেকেই পরীক্ষার্থীরা বাংলা ও ইংরেজিতে উত্তর দেওয়ার সুযোগ পাবেন।

‘একটা সিম কিনতে বা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যদি এনআইডি লাগে, তাহলে বিসিএস পরীক্ষা দিতে কেন আইডি নম্বর চাইব না?’, বলেন পিএসসির চেয়াম্যান।

দেশে বর্তমানে এক কোটি ১৭ লাখ নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্র নেই। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব নাগরিকের হাতে এনআইডি পৌঁছানো পর্যন্ত এটি বাধ্যতামূলক না করতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে পিএসসির চেয়ারম্যান বলেন, ‘যারা বিসিএস পরীক্ষা দেবে তাদের বয়স ১৮ বছরের নিচে নয়। ফরমে যদি শুধু নাম আর ছবি লাগিয়ে আবেদন করা হয়, তখন কেউ যদি ছবি বদলে ফেলে- আপনি তো তাকে চিনতে পারবেন না। সেই দিকটা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরও যদি কারো এ সংক্রান্ত কোনো সমস্যা হয়, সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হবে।’

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...