প্রকাশিত: ১০/০৯/২০২০ ১০:৩১ এএম

অনলাইন ক্লাসে অংশ নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারনেট পাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে মন্ত্রী ফেসবুকে নিজের ভেরিফায়েড় পেজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার স্ট্যাটাসে লেখেন, ‘একদিন স্বপ্ন দেখেছিলাম আমার দেশের ছেলে-মেয়েরা শিক্ষার জন্য ইন্টারনেট পাবে বিনামূল্যে। সেই স্বপ্নটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে। ধন্যবাদ ইউজিসি ও টেলিটক।’

এর আগে গত ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ দেবে সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

ইউজিসি পরিচালিত বিডিরেন প্লাটফর্ম ব্যবহারকারী দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer