প্রকাশিত: ১৬/১০/২০২০ ১২:৫৫ পিএম

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী একটি পণ্য চালানের মধ্য থেকে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মুল্য ১ কোটি ১৬ লাখ টাকা। আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস,ঢাকার প্রিভেন্টিভ দল এবং সিভিল এভিয়েশনের যৌথ প্রচেষ্টায় এই বিপুল সংখ্যক ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ দলের উপ কমিশনার (ডিসি) মারুফ আহমেদ খান। তিনি জানান, গার্মেন্টস পণ্যের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা ছিল। সৌদি আরবগামী ৩৪৯ কার্টন রেডিমেট গার্মেন্টসের একটি রপ্তানী পণ্যচালানের মধ্যে তিনটি কার্টন থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

রপ্তানি বিল অনুযায়ী পণ্যচালানের রপ্তানীকারক হিসেবে উল্লেখ করা আছে মেসাস সিয়াম অ্যান্ড সোমি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। যাদের ঠিকানা দেওয়া আছে রাজধানীর খিলগাঁও এলাকার। অন্যদিকে এই পণ্যের আমদানিকারক আপারিজ ইন্টারন্যাশনাল নামে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি প্রতিষ্ঠান।

পণ্যচালানটি জব্দের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে ইয়াবার বিষয়টি নিশ্চিত করেন। পণ্যচালানটির বিষয়ে কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...